Jakir Hossain Attacked: আপাতত স্থিতিশীল জাকির হোসেন, সকাল ১০টার পর অস্ত্রোপচার

বোমায় আহত মন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। খবর হাসপাতাল সূত্রে। আজ ভোর ৫টা নাগাদ মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে এসএসকেএম (SSKM) ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। সূত্রের খবর, নিমতিতা স্টেশনে বোমায় আহত আরও ১২ জনকেও এসএসকেএমে আনা হচ্ছে। গতকাল কলকাতায় ফেরার ট্রেন ধরার সময়, মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মন্ত্রীর উপর হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও, নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola