✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Rain Effect: বৃষ্টি হলেই হাঁটুজল, ঘরে বিষাক্ত পোকামাকড়, জল-যন্ত্রণায় দিন কাটাচ্ছে খড়দার খড়বাগানবাসী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  09 Jul 2021 02:27 PM (IST)
ABP News

বৃষ্টি থামলেও জল নামতে লেগে যায় ১৫-২০ দিন। দীর্ঘ কয়েকবছর ধরে চলছে জল-যন্ত্রণা। এমনই অভিযোগ উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) খড়দার (Kharda) পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। খরবাগান এলাকার বাসিন্দাদের দাবি, সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে। কোথাও কোমর-সমান, কোথাও হাঁটুজল ঠেলে চলে যাতায়াত। ঘরে জল ঢুকে যাওয়ায় সাপ, বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতে বারবার জানিয়েও কাজ হয়নি। প্রধানের সাফাই, মাঠের ওপর দিয়ে জল নিকাশি হত। কিন্তু সেইসমস্ত জায়গা উঁচু হয়ে যাওয়ায় জমা জল ফের এলাকায় চলে আসছে। কবে কাটবে জল-যন্ত্রণা, তার উত্তর মেলেনি।


এদিকে, পানীয় জলের (Drinking water) দাবিতে পথে নামলেন গ্রামবাসীরা। মালদার (Malda) হবিবপুরের অন্তর্গত বক্সিনগর গ্রামের ঘটনা। প্রতিবাদে পথ অবরোধ (Road Blockage) করেন গ্রামবাসীরা। অভিযোগ, প্রায় ১৫ দিন আগে রাস্তা সম্প্রসারণের জন্য গ্রামের একমাত্র কলটি ভেঙে ফেলা হয়। তারপর থেকেই এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এই অভিযোগে আজ সকাল থেকে মালদা-বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Rain Effect: বৃষ্টি হলেই হাঁটুজল, ঘরে বিষাক্ত পোকামাকড়, জল-যন্ত্রণায় দিন কাটাচ্ছে খড়দার খড়বাগানবাসী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.