✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Kunal Ghosh : 'তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন, ওঁকে হেফাজতে নিন', তুষার মেহতার সঙ্গে 'বৈঠক' প্রসঙ্গে শুভেন্দুকে নিশানা কুণালের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  02 Jul 2021 06:13 PM (IST)
ABP News

সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কীভাবে সলিসিটর জেনারেলের (Tushar Mehta) সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের (TMC) তিন সাংসদ। ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien), সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy ) এবং মহুয়া মৈত্রের (Mahua Moitra) তরফে ওই চিঠি মোদিকে পাঠানো হয়েছে।


শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তুষার মেহতার বৈঠক ঘিরে তুঙ্গে বিতর্ক। বিতর্কের জেরে সলিসিটর জেনারেল জানিয়েছেন, 'গতকাল না জানিয়ে আমার বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমার দফতরের কর্মীরা শুভেন্দু অধিকারীকে বলেন অপেক্ষা করতে। আমার অন্য বৈঠকের পর আমার দফতরের কর্মীরা তাঁকে জানায় যে আমি তাঁর সঙ্গে দেখা করতে পারব না।' আজ বিধানসভার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "সলিসিটর জেনারেল তাঁকে সময় দেননি তাই তাঁর সঙ্গে দেখা হয়নি"। এই নিয়ে শুভেন্দু জানিয়েছেন, তুষার মেহতা তাঁকে সময় দেননি। তাই তাঁর সঙ্গে দেখা হয়নি। 


এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যে তুষার মেহতার কাছে গেছেন এটা প্রমাণিত। গতকাল যখন সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রশ্ন করেছিলেন তখন তিনি এই বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান। শুভেন্দু অধিকারী তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তাহলে তাঁকে বাইরে ছেড়ে রাখা হবে কেন? কেন তদন্তের স্বার্থে এখনই হেফাজতে নেওয়া হবে না?"

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Kunal Ghosh : 'তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন, ওঁকে হেফাজতে নিন', তুষার মেহতার সঙ্গে 'বৈঠক' প্রসঙ্গে শুভেন্দুকে নিশানা কুণালের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.