Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে লম্বা লাইন বীরভূমে, শিকেয় কোভিড বিধি

দুয়ারে সরকার প্রকল্পের মতোই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পও মানুষের মধ্যে সাড়া ফেলেছে। আর তা নিয়েই বীরভূমের মুরারইতে বিশৃঙ্খলার ছবি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে পেনশনের ব্যবস্থা রয়েছে, তা পেতে আগ্রহী মহিলারা। সেই কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় ফর্ম বিলির সেণ্টারের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন। মুরারয়ের স্কুলের বাইরের ছবিটাও একইরকম। রাত থেকেই সেখানে দেখা যাচ্ছে মহিলাদের লম্বা লাইন। প্রায় কয়েকহাজার মহিলা সেখানে ভিড় করেছেন। নেই কোনও দূরত্ববিধি। অধিকাংশের মুখেই নেই মাস্ক। আর এই বিষয়টিতেই উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর এবং চিকিৎসক মহলে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে একসঙ্গে এমন ভিড় না হয়, তারই চেষ্টা করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola