Maa Canteen: 'মানুষকে ভিখারি করে রেখেছে দিদিমণির সরকার', ৫ টাকায় ডিম-ভাত নিয়ে কটাক্ষ দিলীপের, পাল্টা ফিরহাদ

আজ থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের মা প্রকল্প। এই প্রকল্পে ক্যান্টিনে মিলবে পাঁচ টাকায় ভাত, ডাল, সব্জি ও ১টি ডিম। আজ এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুরসভার সব বরো অফিসের ক্যান্টিনে আজ দুপুর ২টো থেকে ৫ টাকায় ডিম-ভাত পাওয়া যাবে। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "এক সময় লঙ্গর চলত, এখনও মানুষের কাছে খাওয়ার টাকা নেই। দিদিমণি প্রমাণ করলেন তাঁর সরকার ব্যর্থ।" "ভারতের বেশিরভাগ মানুষ গরিব, বিজেপি কখনও তাঁদের পাশে দাঁড়ায়নি, তাই বিজেপির এই মনোভাব থাকাই তো স্বাভাবিক', পাল্টা ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola