Mamata Banerjee : কী পদ্ধতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়ন? শীঘ্রই জানাবে শিক্ষা দফতর: মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2021 06:16 PM (IST)

১৬ জুন থেকে রাজ্যে করোনা কড়াকড়িতে ছাড় দিয়েছে রাজ্য। সোমবার নবান্নে সেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, সকলের কথা মাথায় রেখেই করোনা বিধিনিষেধে ছাড় নেওয়া হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই প্রায় ২ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি নিয়ে শীঘ্রই শিক্ষা দফতর বিস্তারিত জানিয়ে দেবে।