Mamata Banerjee at Hooghly: জুন মাস থেকে বিধবাদের ১ হাজার টাকা করে ভাতা, ঘোষণা মমতার

আমরা আগামীদিনে জুন মাস থেকে বিধবাদের ১ হাজার টাকা করে ভাতা দেব। পুরোহিতরা টাকা পাচ্ছেন। লোকশিল্পীরা পাচ্ছেন, প্রতিটি তফশিলি পরিবার, আদিবাসী পরিবার টাকা পাচ্ছেন। অনেক কাজ করেছি আমরা। এখানে অনেকগুলি শিল্প কারখানা তৈরি হচ্ছে। ফলে কর্মসংস্থানও বাড়ছে। বিজেপির পাশাপাশি সিপিএমকে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, "সিপিএম এত বছরে কী করেছে?" আজ আবার সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়েছে। কতজনকে গ্রেফতার করবে করো। আমায় যদি আদি সপ্তগ্রামে পোঁতো, আমি দিল্লিতে গাছ হয়ে দাঁড়াব', ডানলপ ময়দান থেকে হুঙ্কার মমতার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola