Mamata Banerjee at Hooghly: 'দেশে এখন দুই নেতা, একজন হোঁদল কুতকুত, অন্যজন কিম্ভূতকিমাকার', মমতার কটাক্ষ

হুগলির ডানলপ ময়দানে আজ জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে আজ তৃণমূল নেত্রী নরেন্দ্র মোদিকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন। বলেন, "আমি রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো করেছি, তুমি ফিতে কেটেছ শুধু। বহু রেল প্রকল্প আমি করেছি। ফিতে কাটার আগে মনে পড়ল না করল কে?" তিনি আরও যোগ করেন, "প্রধানমন্ত্রী হয়ে মিথ্যে কথা বলছেন? তবে আমি প্রধানমন্ত্রী পদটাকে সম্মান করি, উনি আজ আছেন, কাল থাকবেন না।" তিনি আরও বলেন, "দেশে এখন দুজন নেতা। একজন হোঁদল কুতকুত আর একজন কিম্ভুতকিমাকার।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola