Mamata at Kalna: BJP র চুরি টাকা, দিলে নিয়ে নিন, ভোটের বাক্সে জবাব: মমতা

আজ বিধানসভা ভোটের আগে কালনায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখান থেকে তিনি বলেন, "রাজ্য সরকার কৃষকদের থেকে চাল কেনে। বিনা পয়সায় রেশন দিচ্ছি, বিনা পয়সায় রেশন দেব। সরকার থাকলে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পাবেন রাজ্যের মানুষ। বছরে দু’বার করে দুয়ারে সরকারের ক্যাম্প হবে। পুরোহিতদের ১ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ২ কোটির বেশি সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলিকে সরকারি সাহায্য করা হবে", আশ্বাস তৃণমূল নেত্রীর। তিনি যোগ করেন, "আমরা বিরসা মুণ্ডার জন্মদিনে ছুটি দিয়েছি। ছটপুজোতেও দুদিন ছুটি দিয়েছি। আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করি।" তাঁর পরামর্শ, "বিজেপি ভোটের সময় টাকা নিয়ে চলে আসছে। ওরা টাকা দিলে নিয়ে নিন, ওটা ওদের চুরির টাকা। টাকা দিলে নিয়ে নিন, ভোটের বাক্সে জবাব দেবেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola