Mamata Banerjee at Kalna: 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো'

বিধানসভা ভোটের আগে আজ কালনায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "কালনাকে শান্তিপুরের সঙ্গে যুক্ত করার জন্য ব্রিজ দিয়েছি। মায়াপুরে ইসকনের মন্দিরের জন্য জমি দিয়েছি, কালনার জন্যও ভবিষ্যতে ভাবব।" তিনি যোগ করেন, "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যারা দল ছেড়ে গেছে, ভাল হয়েছে, পাপ বিদায় নিয়েছে। যারা দলে থেকে তৃণমূলের ক্ষতি করবে, তাঁদের প্রয়োজন নেই। যারা মায়ের দুঃসময়ে পাশে থাকে না তাঁরা কুসন্তান। বিজেপি তাঁদের নিয়েছে, পরে বুঝতে পারবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola