Mamata Banerjee PC: আগামীকাল থেকে রাজ্যে বন্ধ সমস্ত লোকাল ট্রেন পরিষেবা, করোনা নিয়ন্ত্রণে দাওয়াই মমতার

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের শেষে করোনা পরিস্থিতিতে আংশিক লকডাউনের মতো নতুন একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘সব লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো। বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট। জরুরী ভিত্তিতে কেউ এলে ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola