Mamata Banerjee Rally: ' পর্যটনশিল্প ঢেলে সাজাব ', কাশীপুরে মোদিকে কটাক্ষ মমতার

কাশীপুরে (Kashipur) নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজকের সভা থেকে হোম ট্যুরিজিমের কথা বলেন। পাশাপাশি পুরুলিয়াতে পর্যটন শিল্প ঢেলে সাজানোর কথা বলেন তিনি। বিজেপিকে আক্রমণ করে বলেন, "ঝাড়খণ্ডে আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে তফশিলিদের ওপর অত্যাচার করছে। বাইরের গুণ্ডা দেখলেই হাতা-খুন্তি নিয়ে দাঁড়ান।" তিনি আরও বলেন, "বিজেপি সব চুরি করছে। বিএসএনএল বিক্রির টাকা কোথায়? পিএম কেয়ার্সের টাকা কোথায়? আপনারা ক'জন পেয়েছেন ১৫ লক্ষ টাকা?'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola