Mamata on Jakir Hossain: জাকিরকে খুন করে সরিয়ে দেওয়াটাই ছিল এদের টার্গেট: Mamata Banerjee

নিমতিতা স্টেশনে জাকির হোসেনের ওপর হামলার দায় কার? তা নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য চাপানউতোর। এই ঘটনায় রেলকে দায়ী করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফরের মাঝেই আইনশৃঙ্খলা ইস্যুতে ফের তুঙ্গে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাতের পারদ। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায়, রেলকে দায়ী করে, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে, রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola