West Bengal Elections 2021: আজই বিজেপিতে সোনালী গুহ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সরলা মুর্মু,  'রয়েছে আরও চমক'

আজ হেস্টিংসে দলীয় কার্যালয়ে বিজেপিতে যোগ দেবেন এক ঝাঁক তৃণমূল নেতা। বিকেল ৩টেয় যোগদান মেলায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। আজ বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সরলা মুর্মু। এছাড়াও বিজেপিতে যোগ দিতে পারেন মালদা জেলা পরিষদের একাধিক সদস্য। এছাড়াও বিজেপিতে যোগ দিতে পারেন বাঁকুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক শম্পা দরিপা। আজই বিজেপিতে যোগ দেবেন সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ। যোগ দিতে পারেন উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের সদস্যও। বিজেপির দাবি, মালদা জেলা পরিষদের সদস্যরা বিজেপিতে যোগ দিলে জেলা পরিষদ ভেঙে যেতে পারে। বিজেপি নেতৃত্বের দাবি এছাড়াও আজ যোগদানে বড় চমক থাকবে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola