Monsoon in Bengal: নিম্নচাপের হাত ধরে সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা, পূর্বাভাস হাওয়া অফিসের
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা (Monsoon)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৭২ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ ( Depression )। যার প্রভাবে শুক্র ও শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে রয়েছে বজ্রপাতের ( Lightning ) সম্ভাবনা। মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। আগাম সতর্কতা জারি করা হয়েছে।
Tags :
ABP Ananda Rain Monsoon South Bengal ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Weather Report