Narada Arrest: রাজ্যকে বিপদে ফেলতেই এই গ্রেফতারি, অভিযোগ নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের

নারদকাণ্ডে আজ ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) গ্রেফতার করে সিবিআই (CBI)। ভার্চুয়ালভাবে করা হয় মামলার শুনানি। তৃণমূলের (TMC) দাবি, কীভাবে রাজ্যকে বিপদে ফেলা যায় তার চেষ্টা করা হচ্ছে। বাংলার মানুষ এটা মেনে নেবে না। তৃণমূলের আইনজীবী জানান, কোভিড পরিস্থিতিতে গ্রেফতার করা যায় না। তা সত্ত্বেও বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, সারাদিন ধরে নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola