Cyclone Yass: ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত নয়াচর, ক্ষতিগ্রস্ত প্রায় সব মাছের ভেড়ি, মৃত বহু গবাদি পশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 May 2021 04:39 PM (IST)

ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের নয়াচর। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মৃত্যু হয়েছে প্রচুর গবাদি পশুর। মাছ চাষই এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা। নোনা জলে প্রায় সমস্ত মাছের ভেড়িই ক্ষতিগ্রস্ত।