Dead Body Found: জামুড়িয়ায় জঙ্গলে মিলল যুবকের মৃতদেহ, দেহে একাধিক আঘাত

সাত সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুড়িয়ায় উদ্ধার হল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। আজ সকালে ৬০ নং জাতীয় সড়ক লাগোয়া কালীমন্দিরের উল্টোদিকের জঙ্গলের মধ্য দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয়দের দাবি। পরে জামুড়িয়া (Jamuria) থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola