Raj Bhavan Fire: ভোররাতে রাজভবনে আগুন-আতঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2021 09:58 AM (IST)

রাজভবনের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ ভোরে রাজভবনের বলরুমের পাশে স্টোররুমে আগুন ও ধোঁয়া দেখা যায় বলে সূত্রের খবর। রাজভবনের তরফে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে দেয়। আগুনে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রাজভবন সূত্রে খবর।