Officer Transfer: পুলিশ প্রশাসনে ফের রদবদল, ৪ আইপিএসকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে

পুলিশ প্রশাসনে ফের রদবদল। মোট ১৮ জন পুলিশ অফিসারের রদবদলের নির্দেশ জারি হয়েছে এদিন। ৪ আইপিএসকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে। পশ্চিমাঞ্চলের আইজিকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে। পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন রাজেশ কুমার। আলিপুরদুয়ারের এসপি-কে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে। আলিপুরদুয়ারের এসপি ছিলেন অমিত কুমার সিংহ। এছাড়াও হাওড়া গ্রামীণের এসপি শ্রীহরি পাণ্ডে ও পূর্ব বর্ধমানের এসপিকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। এছাড়াও সরানো হচ্ছে পুরুলিয়ার এসপি ইন্দিরা মুখোপাধ্যায়কে। ধৃতিমান সরকারকে পাঠানো হচ্ছে ব্যারাকপুর ডিসি (নর্থ জোন) পদে। ব্যারাকপুরের সিপি অজয় কুমার নন্দ হচ্ছে এডিজি সিআইএসএফ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola