Schools Reopened: ১১ মাস পর স্কুল খুলতেই প্রায় ১০০ শতাংশ হাজিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Feb 2021 10:52 AM (IST)

একদিকে করোনা, অন্যদিকে ধর্মঘটীদের ধুন্ধুমার। এর মধ্যেই ১১ মাস পর শুক্রবার রাজ্যে খুলল স্কুল। বেশিরভাগ স্কুলেই ১০০ শতাংশ হাজিরা। করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে বদলে গিয়েছে চেনা পরিবেশ। জারি হয়েছে নতুন নির্দেশিকা। টিফিনের মেনুও ঠিক করে দিয়েছে কিছু স্কুল। সরকারি বিধি মেনে মুখে মাস্ক পড়ুয়াদের। অধিকাংশ স্কুলে ক্লাসের মধ্যেই হল প্রার্থনা। এত সাবধানতার মধ্যেও স্কুলে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা।