West Bengal Politics: বাংলায় একতরফা সন্ত্রাস হচ্ছে, অভিযোগ বিজেপির

আজ সাংবাদিক বৈঠক করে বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, ‘বাংলায় একতরফা সন্ত্রাস হচ্ছে। অসম, দিল্লিতে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূল কী করতে পারে তা দেশের মানুষ দেখেছে। বিজেপি চায় শক্তিশালী প্রতিপক্ষ তৈরি হোক। দেশের মানুষ আগেও জোট রাজনীতি দেখেছে। দেশের মানুষ ভেবেচিন্তেই ভোট দেবেন। বাদল অধিবেশনের সময় পেগাসাস নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে। মুকুল রায় বিজেপিতে থাকাকালীন অভিযোগ করেছিলেন তাঁর ফোন ট্যাপ করা হয়। তৃণমূল কংগ্রেসের শাসনে নেতা থেকে আমলা, হোয়াটসঅ্যাপে কথা বলেন। কোভিড শেষ হলে বিজেপিও ব্রিগেডে সভা করতে প্রস্তুত।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola