Sitalkuchi Firing Probe: শীতলকুচি গুলিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব করল সিআইডি

শীতলকুচি গুলিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব করল সিআইডি। আগামী শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন এসপি দেবাশিস ধরকে। এর আগে শীতলকুচিকাণ্ডে মাথাভাঙা থানার বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, প্রাক্তন পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হবে, কার নির্দেশে গুলি চালানো হয়? গুলি চালানোর সময় তিনি কোথায় ছিলেন? গুলি চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানতেন কিনা? এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে বলে সিআইডি সূত্রে খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola