Special Train: রেলকর্মীদের জন্য নির্ধারিত স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি স্বাস্থ্যকর্মীদের

রেলকর্মীদের জন্য নির্ধারিত স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। সরকারি-বেসরকারি সবক্ষেত্রের স্বাস্থ্যকর্মীই উঠতে পারবেন স্পেশাল ট্রেনে। তবে ট্রেনে ওঠার আগে স্বাস্থ্যকর্মীদের দেখাতে হবে পরিচয়পত্র। আনতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্রও। স্বাস্থ্যকর্মীদের স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার জন্য হাওড়া-শিয়ালদা ডিভিশনের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। সেই আবেদনে সাড়া দিয়েছেন ডিআরএম-রা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola