Mukul Roy: কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ দেওয়া হয়েছিল, তৃণমূলে ফিরেই বিস্ফোরক শুভ্রাংশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2021 11:56 PM (IST)

তৃণমূলে ফিরেই বিস্ফোরক মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। তাঁর বক্তব্য, "মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে তা স্পষ্ট। তাও কথায় কথায় ৩৫৬ ধারার কথা বলা হচ্ছে। বাবা বিজেপিতে থাকায় আমাকে দলে অনেকেই বিশ্বাস করছিলেন না। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ দেওয়া হয়েছিল। সবটাই নেত্রী জানেন।"