Tarakeshwar Temple: তারকেশ্বর মন্দিরে বাড়ানো হল ভক্তদের প্রবেশের সময়সীমা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  21 Jun 2021 11:31 AM (IST)
ABP News

তারকেশ্বর মন্দিরে (Tarakeshwar Temple ) ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়াল মন্দির কর্তৃপক্ষ। আজ থেকে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধে ৬টা থেকে রাত ৮ পর্যন্ত‍ মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। এতদিন এই সময়সীমা ছিল শুধুমাত্র সকাল ৭ টা থেকে ১২ অবধি। তবে মন্দিরের গর্ভগৃহে এখনও প্রবেশ করা নিষেধ। বহাল থাকবে করোনা সংক্রান্ত পুরানো সমস্ত বিধি নিষেধ। উল্লেখ‍্য, করোনা সংক্রমণ ক্রমশ কমতে থাকায় গত ৩রা জুন থেকে মন্দিরের দরজা খোলা হয় ভক্তদের জন‍্য।


এদিকে কলকাতায় (Kolkata) রেমডিসিভির (Remdesivir) কালোবাজারির ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করল ইডি (ED)। সূত্রের খবর, আলিপুর ও পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া দুটি মামলার তথ্য তারা কলকাতা পুলিশের (Kolkata Police) কাছ থেকে চেয়েছে। জানা যাচ্ছে, মে মাসে দুটি পৃথক মামলায় এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। সেখানে প্রচুর মাত্রায় রেমডিসিভিরের ইঞ্জেকশন বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযোগ উঠে এসেছিল যে এক একটি ইঞ্জেকশন ২৫ হাজার, ৩০ হাজার করে কালোবাজারি করা হচ্ছে। এই মামলার তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা ইতিমধ্যেই চার-পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এখন কলকাতা পুলিশের কাছে এই মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে ইডির তরফে। ইডি সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তের পর তারা জানতে পেরেছে যে বিভিন্ন হাসপাতালের বাইরে একটি বড়সড় কালোবাজারির চক্র কাজ করছে।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Tarakeshwar Temple: তারকেশ্বর মন্দিরে বাড়ানো হল ভক্তদের প্রবেশের সময়সীমা

TRENDING VIDEOS

৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার6 Hour ago

আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের6 Hour ago

বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ6 Hour ago

ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন