Mamata Banerjee injury : মুখ্যমন্ত্রীর চোট ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা, হাতাহাতিতে জড়াল BJP-TMC

সকালে পুলিশ সুপার ও জেলাশাসকের ঘটনাস্থল পরিদর্শনের পরেই নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে উত্তেজনা। মুখোমুখি বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের পোঁতা খুঁটিতেই মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন, এই দাবি তুলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পাল্টা তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর ওপর পরিকল্পিত হামলা হয়েছে। এনিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। উত্তেজনা চরমে ওঠায় দু’ পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola