TMC Inner Clash: হাড়োয়ায় তৃণমূল গোষ্ঠীকোন্দলে গুলি, মৃত ২

হাড়োয়ায় তৃণমূল গোষ্ঠীকোন্দলে চলল গুলি, মৃত ২ জন। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার পর বাড়ি ফিরছিলেন তৃণমূল সমর্থকরা। বাড়ি ফেরার পথে তৃণমূল সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ। ৭ থেকে ৮ জন গুলিবিদ্ধ, মৃত ২। সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে মৃত এক বৃদ্ধা। হাসপাতালে মৃত্যু এক গুলিবিদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিন থেকে চার জন। মোহনপুর অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola