WB Election 2021: ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর নেতৃত্বে মৌন মিছিল তৃণমূলের

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর 'আক্রমণের' প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজ্যজুড়ে মুখে কালো কাপড় বেঁধে, কালো পতাকা নিয়ে মৌন মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নেতৃত্বে কালো কাপড় সহ মৌন মিছিল করেন তৃণমূল সমর্থকরা। এছাড়াও খিদিরপুর বন্দর এলাকায় ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে মিছিল করেন তৃণমূল সমর্থকরা। এছাড়াও বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের (Patha Chatterjee) নেতৃত্বে মিছিল হয়। অন্যদিক চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তাঁকে আজই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola