Train Service Disrupted: বালিগঞ্জে সিগন্যালিংয়ে সমস্যা, ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীরা

সকালের ব্যস্ত সময়ে শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বালিগঞ্জে সিগন্যালিংয়ের সমস্যার জেরে এই বিভ্রাট, পূর্ব রেল (Eastern Railway) সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে রেলের তরফে। ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় আধঘণ্টা ধরে শিয়ালদা দক্ষিণ শাখায় চলছে না ট্রেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola