Waterlogging: এখনও নামেনি জল, ডানকুনিতে কেউ ভিটেছাড়া, কারও ভরসা নৌকা

এখনও জলমগ্ন হুগলির ডানকুনির (Dankuni) বিভিন্ন ওয়ার্ড। জমা জলের কারণে বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছেন অনেক বাসিন্দা। অনেকে আবার যাতায়াতের জন্য বানিয়ে নিয়েছেন নৌকা। বাড়ির ভিতরে জল থাকায় খাটের উপরেই থাকতে হচ্ছে তাঁদের। ডানকুনি পুরসভা সূত্রে দাবি, যে সব ওয়ার্ডে জল জমে রয়েছে, সেখানে নীচু জায়গা বলেই অন্য জায়গা থেকে জল এসে জমছে। এই সমস্যা কাটাতে পাম্পিং স্টেশন করার বা একাধিক পাম্প বসিয়ে জল বের করার পরিকল্পনা রয়েছে পুরসভার।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা। জলপাইগুড়ির জলঢাকা এলাকায় ৪৮ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন মোটরবাইক আরোহী দুই ভাই। হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আর একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। গতকাল রাতে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় এর আগেও একাধিকবার ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও পুলিশের জোরদার নজরদারি নেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola