WB Post Poll Violence: ফের দলীয় কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ শমীকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2021 09:44 PM (IST)

শনিবার সাংবাদিক সম্মেলনে ফের দলীয় কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ তোলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'রাজ্যে বহু জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। অনেকেই এখনও নিজের এলাকায় ঢুকতে পারছেন না। বিজেপির কর্মীদের রেশন দেওয়া হচ্ছে না। সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হচ্ছে না।'