Weather Update: ২ দিনে ৪ ডিগ্রি নামল পারদ, উত্তর ও দক্ষিণবঙ্গে চলতে পারে কুয়াশার দাপট

গতকালের মতো আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) একধাক্কায় নামল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, আগামী দু’ দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কথা জানানো হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola