Weather Update: কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় আরও বৃষ্টির পূর্বাভাস

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই কলকাতার একাংশ জলমগ্ন। আরও এক-দু’ঘণ্টা কলকাতা-হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনাতেও আরও এক-দু’ঘণ্টা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষেও বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। পুরুলিয়ায় হাসপাতালের সামনে ভেঙে পড়ল গাছ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola