Monsson 2021: রাজ্যের কয়েকটি জেলায় এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস মৌসম ভবনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2021 10:36 PM (IST)

উত্তর পূর্ব ভারতে এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে, পূর্বাভাস দিল মৌসম ভবন। কম বৃষ্টিপাতের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলারও। রাজ্যজুড়ে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।