West Bengal Election 2021: নন্দীগ্রামে শুভেন্দু জামানত রাখতে পারবে তো? প্রশ্ন তুললেন পার্থ

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেখান থেকে তিনি বলেন, “শুভেন্দুবাবু যতই বলুক উনি নিজেও জানেন যে উনি জমানত রাখতে পারবেন কি না, জয়ের কথা তো পরে। যেদিন থেকে তৃণমূলের সমস্ত সুবিধা ভোগ করে তিনি বিজেপিতে যোগ দিলেন, সেদিন থেকেই তিনি সিপিএম, কংগ্রেসের স্তুতি করছিলেন, নন্দীগ্রামের প্রার্থীকে তিনি ডেকে আনেননি তো? পাশাপাশি নন্দীগ্রামকাণ্ড নিয়ে তিনি বলেন, “আজ বিকেল ৩টে থেকে ৫টা রাজ্যের সর্বত্র মৌন মিছিল করব। কালো কাপড় বেঁধে রাজ্যের সব জায়গায় আমরা মিছিল করব, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola