West Bengal Election 2021: বাংলার কৃষকদের কাছ থেকে ধান কেনে না কেন্দ্র, অভিযোগ সৌগতর

আজ সাংবাদিক  সম্মেলনে কৃষি ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস সংসদ সৌগত রায়। তিনি বলেন, বাংলার চাষিরা ধান উৎপাদনে দেশের মধ্যে প্রথম হলেও তাদের থেকে ধান কেনে না কেন্দ্র। বরং উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানার মতো কম ধান উৎপাদনকারী  রাজ্যের থেকে কেন্দ্রীয় সরকার বেশি ধান কিনেছে। এছাড়া করোনা কালে লকডাউন এত দেরি তে কেন হল সে নিয়েও প্রশ্ন তোলেন দমদমের তৃণমূল সংসদ। সৌগত বাবুর দাবি, কেন্দ্রীয় সরকারের ভুল সিদ্ধান্তের জন্যই পরিযায়ী শ্রমিকদের নাকাল অবস্থা।

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola