West Bengal Elections 2021: মধ্যমগ্রামে আব্বাস সিদ্দিকির দলের কর্মীদের মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে

ভাঙড়ের পর এবার মধ্যমগ্রাম। ফের আব্বাস সিদ্দিকির দলের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বৃহস্পতিবার মধ্যমগ্রামে সভা করার কথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। সেই সভার জন্য গতকাল খামারপাড়া রমাগাছি গ্রামে পতাকা ও মাইক লাগাচ্ছিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (Indian Secular Front) সদস্যরা। তাঁদের অভিযোগ, সেই সময় চড়াও হয় তৃণমূল কর্মীরা। মারধরে আহত হন আব্বাসের ৪-৫ জন অনুগামী। রাতে থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola