West Bengal Elections 2021: 'সভাপতি সবাইকে নিয়ে চলতে পারেন না', নদিয়ায় প্রকাশ্যে বিজেপির 'গোষ্ঠীদ্বন্দ্ব'

এবার নদিয়ায় (Nadia) প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। নদিয়া জেলার দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন দলীয় নেতৃত্বের একাংশ। সভাপতি সবাইকে নিয়ে চলতে পারেন না বলে অভিযোগ। রবিবার শিমুরালিতে (Shimurali) দলের শ্রমিক সংগঠনের সভায় ক্ষোভ উগরে দেন জেলা নেতৃত্বের একাংশ। ক্ষোভ থাকলে তা নিয়ে দলের ভিতরেই আলোচনা হবে, জানিয়েছেন সভাপতি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola