Dilip Ghosh Criticizes TMC Govt : 'স্কুল-কলেজ, পরিকাঠামো, কর্মসংস্থান - রাজ্যে কিছুরই উন্নতি হয়নি'

আজ যোধপুর পার্কে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি সেখান থেকে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)আক্রমণ করে বলেন, "স্কুল কলেজের উন্নতি হয়নি, পরিকাঠামোগত উন্নতি হয়নি, কর্মসংস্থান হয়নি। দিদিমণি করোনার সময়ে ট্রেন পর্যন্ত চালাননি কারণ দিদিমণি জানতেন, তাঁরা বাংলায় এলেই চাকরি চাইবেন"। পাশাপাশি কৃষকদের ইস্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন, "কোনও কৃষক তৃণমূলের সঙ্গে নেই, তাঁরা মোদির (Narendra Modi) সঙ্গে আছেন। আমরা জেলায় জেলায় কৃষকদের পক্ষে র‍্যালি করেছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola