Modi Bengal Rally: সোমবার সভা মোদির, তার আগে 'বিজেপিকে ভোট নয়', পোস্টার হুগলিতে

নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার আগে বিজেপি বিরোধী পোস্টারে ছয়লাপ হুগলি। সোমবার হুগলির ব্যান্ডেলের ডানলপ ময়দানে মোদির সভা রয়েছে। তার আগে, আজ হুগলির উত্তরপাড়া সহ বিভিন্ন জায়গায় BJP বিরোধী পোস্টার দেখা গেল। সেই পোস্টারে লেখা, 'বিজেপিকে ভোট দেবেন না'। পাশাপাশি, সরস্বতী পুজোর দিন বজরং দলের নাম দিয়ে হুমকি পোস্টার পড়েছিল উত্তরপাড়ায়। আজ আবার ভগত্‍ সিং যুব ব্রিগেডের নামে পাল্টা পোস্টার পড়েছে উত্তরপাড়ায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola