West Bengal Elections 2021: 'তৃণমূল সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা', বীরভূমের রোড শো থেকে হুঙ্কার শোভনের

আজ বীরভূমে জোড়া কর্মসূচি রয়েছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee)। এই মুহূর্তে শুরু হয়েছে রোড শো। রোড শো থেকে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় বলেন, "হাজারে হাজারে মানুষ বিজেপির সঙ্গে গলি থেকে রাজপথে নেমেছে। মানুষের যা উৎসাহ দেখছি তাতে আগামীদিনে তৃণমূল সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা।" অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বীরভূমিকে আমরা প্রণাম জানাই।" আজকের এই রোড শো রামপুরহাট ত্রিফলা মোড় থেকে পাঁচমাথা মোড় হয়ে মহাজনপট্টি, কামারপট্টি ঘুরে ফের পাঁচমাথা মোড়ে শেষ হবে। এরপর তারাপীঠ মন্দিরে পুজো দেবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola