West Bengal Elections 2021: মনোনয়ন পেশের আগে মন্দিরে শুভেন্দু, ফুল দিয়ে অভ্যর্থনা

আজ মনোনয়ন জমা দিচ্ছেন নন্দীগ্রামের (Nandigram) বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানী (Smriti Irani) ও ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। মনোনয়ন (Nomination) জমা দিতে যাওয়ার আগে স্থানীয় সিংহবাহিনী মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দির চত্বরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হল। এরপর জানকীনাথ মন্দিরেও পুজো দেবেন তিনি। হলদিয়ায় (Haldia) রোড শো করে মনোনয়ন জমা দেবেন। এদিন তিনি বলেন, ‘আমি প্রতিবার মনোনয়ন জমা দেওয়ার আগে এই মন্দিরে পুজো দিতে আসি। এটা আমার আস্থার জায়গা।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola