Yogi At Bengal : দুর্গাপুজো, মহরম, গরু, লভ জিহাদ, একাধিক ইস্যুতে যোগির নিশানায় রাজ্য সরকার

দুর্গাপুজো, মহরম, গরু, লভ জিহাদ, তোষণ - মঙ্গলবার মালদার সভা থেকে এইসব প্রসঙ্গ তুলেই পরিচিত ছকে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আর সেই সময়েই তিনি দাবি করেন, বাংলায় মহিলারা নিরাপদ নন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে চলেছেন, তখন তাঁর নিজের রাজ্যেই পরপর ঘটে গেছে দুটি ভয়াবহ নৃশংসতার ঘটনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola