West Bengal Elections 2021: আজ মালদায় Yogi Adityanath, সঙ্গে আরও খবর

 আজ মালদায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন যোগী আদিত্যনাথ। মালদায় বাড়ি বাড়ি প্রচার চালাল বিজেপি। গাজোলের জনসভায় যেতে সাধারণ মানুষকে অনুরোধ। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভায় মাঠ ভরছে না। কটাক্ষ তৃণমূলের।
 বাংলায় ক্ষমতায় আসবে বিজেপিই। এবিপি গঙ্গার মহা অধিবেশন অনুষ্ঠানে বললেন যোগী আদিত্যনাথ।
 পদ্মে ফের গ্ল্যামারের ছোঁয়া। যশ, হিরণ, পায়েলের পর এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গেরুয়া-পতাকা হাতে নিয়েই সোনার বাংলা গড়ার ডাক দেন শ্রাবন্তী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola