West Bengal Strict Corona Guideline: কড়া বিধিনিষেধকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2021 08:49 AM (IST)

ভয়ঙ্কর সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কার্যত লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। কার্যত লকডাউনে বাজার-হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা অবধি। কিন্তু, সময় সাপেক্ষে শাড়ি, মিষ্টি ও গয়নার দোকান খোলায় ছাড় দিয়েছে সরকার। যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।