আনন্দ লাইভ: করোনায় একদিনে রাজ্যে ১৫৭ জনের মৃত্যু

এসএসকেএম-এ (SSKM) ভর্তি তিন হেভিওয়েটের একাধিক স্বাস্থ্য পরীক্ষা হল আজ। দেখা করলেন পরিবারের আত্মীয়রা। অন্যদিকে প্রেসিডেন্সি সংশোধনাগারে রইলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চারজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। 

একদিনে বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫৭ জন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯,০০৬ জন। রাজ্যে একদিনে সুস্থ ১৯,১৫১ জন। সুস্থতার হার ৮৭.৮%। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪,১৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৩,৬১৮ জনের। মৃত্যু হয়েছে ৩১ জনের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola