West Bengal Corona Update: রাজ্যে বাড়ল করোনায় দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬২, মৃত ১৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2021 07:44 PM (IST)

গতকালের তুলনায় ফের বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৯৬২ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০০-র বেশি মানুষ। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৭ হাজার ২৭৫।