Yaas Cyclone Update: হালিশহরে আছড়ে পড়ল ঝড়, কয়েক সেকেন্ডের ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২০-৪০টি বাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2021 06:46 PM (IST)

আগামীকাল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। তার আগে আজ কিছুক্ষণ আগে হালিশহরের (Halisahar) ওপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই ঝড়। ৩টে ৪৫ নাগাদ হালিশহরের ঝিলপাড়া এলাকা কয়েক সেকেন্ডের এই ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অন্তত ২০-৪০টি বাড়ি। অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।