Yaas Cyclone Update: দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, গার্ডরেল পেরিয়ে প্লাবিত দিঘা শহর

স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। আজ সকাল নটা পনেরো নাগাদ ওড়িশার বালেশ্বর (Balasore) ও ধামড়ার (Dhamra) মধ্যে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ল্যান্ডফল সম্পূর্ণ হতে ৩ ঘণ্টা সময় লাগবে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। দিঘায় বৃষ্টি তুলনায় কম হলেও প্রবল ঝোড়ো হাওয়া বইছে। তীব্র জলোচ্ছ্বাসে সম্পূর্ণ প্লাবিত হয়ে গেছে দিঘা শহর। জোয়ার এবং পূর্ণিমার প্রভাবে জলোচ্ছ্বাস কয়েকগুণ বেড়ে গেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola